মনে পড়ে মহান মুক্তিযুদ্ধ আর স্বাধীনতার কথা
মনে পড়ে মহান মুক্তিযুদ্ধ আর স্বাধীনতার কথা | নিতাই বাবু 🇧🇩 মনে পড়ে মহান মুক্তিযুদ্ধ আর স্বাধীনতার কথা মনে পড়ে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ আর মহান স্বাধীনতার কথা! ২৫শে মার্চ — রাতের আঁধারে যখন বাংলাদেশের ইতিহাস রক্তে ভেসে যাচ্ছিল, আমি তখন চতুর্থ শ্রেণির এক কাঁচা ছাত্র। কিন্তু বয়স কম হলেও, চারপাশের আতঙ্ক আর গুলির শব্দে শিশুমনটা তখনই বুঝে নিয়েছিল — কিছু এক ভয়ংকর ঘটছে। চারদিক থেকে গুলির শব্দ, চিৎকার, আগুনের লেলিহান শিখা — যেন পৃথিবীর শেষ দিন এসে গেছে! মা আমাদের কোলের মধ্যে নিয়ে বসে কাঁদছেন, আর বাবা তখন নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন লক্ষ্মণ খোলা গ্রাম সংলগ্ন আদর্শ কটন মিলস্-এ চাকরিরত। মা একা! মা বাইরে তাকিয়ে আছেন উদ্বিগ্ন চোখে। মুক্তিযুদ্ধের সেই দিনগুলো ছিল এক অনন্ত ভয়, ক্ষুধা আর অনিশ্চয়তার সময়। তারপর ১৬ই ডিসেম্বর ১৯৭১ — বিজয়ের সূর্য ওঠে, আর বাংলাদেশ নামে একটি ছোট দেশ বিশ্ব মানচিত্রে জায়গা পায়। মনে হয়েছিল, এবার হয়তো শান্তি ফিরে আসবে, অন্তত ক্ষুধার মধ্যেও একটু নিশ্চিন্তে ঘুমানো যাবে। কিন্তু না, যুদ্ধ শেষ হলেও অশান্তি শেষ হয়নি। রাতের আধারে চোর-ডাকাতের ভয়, প্রতিশো...